৯০ পড়ুয়ার স্কুলে শিক্ষক মাত্র ২! তেল কাজলায় পঠনপাঠন নিয়ে উদ্বেগ
মেলাঘরের তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস সামলাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন—এমনই অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের।একসময় এই বিদ্যালয়টি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়ার সংখ্যা যেমন ছিল বেশি, তেমনই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকাও ছিলেন। নিয়মিত ক্লাস এবং সুন্দর…
