Headlines

পিস্তলের পর এবার ইয়াবা! ধনপুরে গেদু-সহ দু’জন বিএসএফের হাতে আটক

পিস্তলের পর এবার ইয়াবা ট্যাবলেট—ফের নেশা কারবারের অভিযোগে বিএসএফের হাতে আটক ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু। তাঁর সঙ্গে আটক করা হয়েছে সহযোগী হিসেবে পরিচিত ইয়াসিন মিয়াকেও।স্থানীয় সূত্রের দাবি, চিরঞ্জিত শীল ওরফে গেদু ধনপুর মণ্ডল সভাপতি বিপুল মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ, গত বছরও গেদুর বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছিল বিএসএফ। সেই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।এরই মধ্যে গতকাল মধ্যরাতে ফের ইয়াবা ট্যাবলেটসহ গেদু ও তাঁর সহযোগীকে আটক করা হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে রাতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের দাবি, এবারও তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য প্রভাবশালী মহল থেকে তৎপরতা শুরু হয়েছিল।বর্তমানে গেদু ও ইয়াসিন মিয়া যাত্রাপুর থানার হেফাজতে রয়েছেন। জানা গেছে, ২০২৩ সালেও NDPS মামলায় জেল খেটেছিলেন গেদু। ফলে একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক সংক্রান্ত অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বারবার অভিযোগের পরও কীভাবে তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাচ্ছেন?তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ, অভিযানের বিস্তারিত এবং পুলিশের পরবর্তী আইনি পদক্ষেপ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *