Headlines

মাত্র ৬ দিনের নতুন গাড়ি, রাতেই খুলে নিয়ে গেল চাকা!

স্বপ্নের নতুন গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন স্বপন দেববর্মা। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে যেন চোখের সামনে অন্ধকার নেমে আসে তাঁর। মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়িটির চাকা খুলে নিয়ে গেছে চোরের দল!ঘটনাটি ঘটেছে সিধাই থানাধীন শনি বাজার এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতো রাতেও নিজের বাড়ির সামনেই গাড়িটি রেখে ঘুমিয়ে পড়েছিলেন স্বপন দেববর্মা। কিন্তু সকালে উঠে দেখেন, গাড়ির চাকা নেই। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকা নতুন গাড়িটির চাকা খুলে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পরই পুলিশকে খবর দেন গাড়ির মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সিধাই থানার পুলিশ।স্বপন দেববর্মার দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তাঁর গাড়ির চাকা চুরি হয়েছে। তাঁর সন্দেহ, নেশাসক্তদের একটি দল এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ।নতুন গাড়ি কেনার মাত্র ছয় দিনের মধ্যেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ স্বপনবাবু। এখন পুলিশের তদন্তে চুরি যাওয়া চাকার হদিস এবং অভিযুক্তদের পরিচয় সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *