Headlines

কৌশিকী অমাবস্যায় ত্রিপুরেশ্বরীর দরবারে ভক্তের ঢল

কেউ এসেছেন বহু দূর থেকে, কেউ আবার পরিবারের সঙ্গে ছুটে এসেছেন মায়ের চরণে প্রার্থনা জানাতে। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে ভক্তের ঢলে এদিন যেন নতুন করে প্রাণ ফিরে পেল উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির।৫১ শক্তিপীঠের অন্যতম এই পীঠস্থানে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিঃরাজ্য থেকেও হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন। মায়ের দর্শন পেতে দীর্ঘ…

Read Full News

আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অ্যাপোলো কলই, ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড. বিধান ভৌমিক, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুকান্ত ঘোষ, আইটি কাম ডাটা ম্যানেজার বিজন দত্ত, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার ও ইনচার্জ অভিজিৎ দাসসহ অন্যান্যরা।কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীদের আইটি পোর্টাল পরিচালনা, ক্লেম প্রক্রিয়াকরণ…

Read Full News

দাবি আদায়ের লক্ষ্যে এবার পথে নামলেন ব্যাঙ্ক কর্মীরা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও পালিত হলো একদিনের ব্যাঙ্ক ধর্মঘট।

বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে মেলারমাঠে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন কর্মীরা। কর্মবিরতির পাশাপাশি নিজেদের দাবির পক্ষে সরব হন তাঁরা।ব্যাঙ্ক কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান মেলেনি। তাই দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Read Full News

গোপন খবরের ভিত্তিতে হরিশনগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও নেশার ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে অফিস টিলার বাসিন্দা অসিত রায়কে।

পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নেশার সামগ্রী বিক্রি করছিল অসিত। অবশেষে পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে সে।ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ৭৭/২৬। গ্রেফতার হওয়া অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Read Full News

রাতের অন্ধকারে পাচারের আগেই পুলিশের নজরে এল বিপুল পরিমাণ গাঁজা।

সোনামুড়া থানার পুলিশের টহল চলাকালীন এনসি নগর–ইউএনসি নগর সীমান্ত সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি প্যাকেট।তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় মোট ৪৬ কেজি শুকনো গাঁজা। ঘটনাস্থলে গাঁজার দাবিদার কেউ না থাকায়, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ গাঁজা সেখানে…

Read Full News

মানুষের পাশে অসম রাইফেলস, তামেংলংয়ে জলসংকটে স্বস্তি

দীর্ঘদিনের জলসংকটে এবার কিছুটা স্বস্তির বার্তা পেল মণিপুরের তামেংলং জেলার নিউ কাইফুন্ডাই, টি. মটবুং এবং ওয়াইনামলং গ্রামের মানুষ। গ্রামবাসীদের হাতে জল সংরক্ষণের জন্য পানির ট্যাংক তুলে দিল অসম রাইফেলস।‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলসংকটে ভোগা পরিবারগুলির জন্য ট্যাংকগুলি দৈনন্দিন জীবনে জল মজুত ও ব্যবহারে গুরুত্বপূর্ণ সহায়তা করবে।ট্যাংক বিতরণের সময় গ্রামবাসীদের মধ্যে দেখা যায়…

Read Full News

🌱 একসঙ্গে পাশে দাঁড়ানোর বার্তা, আমবাসায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

একটি মানুষের জীবন কখনওই একা লড়াই করার বিষয় নয়—কঠিন সময়ে পাশে দাঁড়ানো, কথা শোনা এবং সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই পারে একটি জীবন বাঁচাতে। এই বার্তাকেই সামনে রেখে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আমবাসায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক কর্মসূচি।জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন…

Read Full News

বাড়ির সামনেই বাইকের ধাক্কা, প্রাণ গেল মহিলার! খোয়াইয়ে শোকের ছায়া

বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কিংবা চলাফেরার একেবারে স্বাভাবিক মুহূর্তই যে জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠবে, তা হয়তো কল্পনাও করেননি সৌরবালা তুরিয়া। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন আনুমানিক ৪০ বছর বয়সি এই মহিলা।ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের বাছাইবাড়ি এলাকায়। জানা গেছে, বাড়ির সামনে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন সৌরবালা তুরিয়া। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষরক্ষা…

Read Full News

চুরি যাওয়ার পরও মালিকের কাছে ফিরল বাইক-স্কুটি, ট্রাফিক পুলিশের অভিযানে মিলল হারানো সম্পদ

কেউ ভাবেননি, চুরি হয়ে যাওয়া প্রিয় বাইক ও স্কুটি আবারও ফিরে পাবেন মালিকরা। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আগরতলা শহরে ট্রাফিক পুলিশের অভিযানের মধ্যেই মিলল এই দুই হারানো যানবাহন।জানা যায়, গত বছরের ১২ ফেব্রুয়ারি করবুকের বিজয়রাম রিয়াং তাঁর পালসার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করেছিলেন। অন্যদিকে, গত বছরের ২৫ জুলাই আগরতলার বাসিন্দা নারায়ণ আচার্য তাঁর স্কুটি চুরির…

Read Full News

নির্বাচনের মাঠে প্রার্থীদের মনোবল বাড়াতে সাব্রুম মহকুমার বিভিন্ন এডিসি এলাকায় পৌঁছলেন বিরোধী দলনেতা।

সেখানে প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। ভোটের প্রস্তুতি, এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এই সফরে প্রার্থীদের পাশে থাকার বার্তাও দেন বিরোধী দলনেতা।

Read Full News