হাসপাতালে ভর্তি হয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চিকিৎসক সংকটে ঊনকোটি জেলা হাসপাতালে ক্ষোভ
চিকিৎসার আশায় জেলা হাসপাতালে এসে ভর্তি হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসকের অপেক্ষায় থাকতে হচ্ছে রোগীদের—কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালকে ঘিরে এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, অনেক ক্ষেত্রে ৬ থেকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও মেডিসিন বিভাগের চিকিৎসক রোগীদের দেখতে আসছেন না।পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ১৩ বছরের এক নাবালিকাকে বৃহস্পতিবার গভীর রাতে…
