Headlines

২০২২ সালের STGT পরীক্ষার ফল ও নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ, রাস্তায় বসে পড়লেন পরীক্ষার্থীরা

আগরতলা: দীর্ঘ অপেক্ষার অবসান কবে হবে? কবে প্রকাশিত হবে ২০২২ সালের STGT পরীক্ষার ফল, আর কবে মিলবে নিয়োগের সুযোগ? এই প্রশ্নগুলিকে সামনে রেখেই বুধবার শিক্ষা ভবনে বিক্ষোভে শামিল হলেন পরীক্ষার্থীরা। দ্রুত ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে তাঁরা রাস্তায় বসে প্রতিবাদ জানান।বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ সালের STGT পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ২০২২ সালের পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও তাঁরা ফল প্রকাশ ও নিয়োগের বিষয়ে কোনও চূড়ান্ত সমাধান পাননি বলে দাবি করেন।পরীক্ষার্থীদের বক্তব্য, নিয়োগের আশায় দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। এই অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।এদিন শিক্ষা ভবনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীরা শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।২০২২ সালের STGT পরীক্ষার্থীদের দাবি কবে পূরণ হবে, এখন সেদিকেই নজর রয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *