Headlines

কালীবাজারে মানিক সরকারকে ঘিরে উত্তেজনা, কালো পতাকা হাতে বিজেপির বিক্ষোভ

রবিবার বামুটিয়া বিধানসভার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে সামনে পেয়ে বিজেপি নেতাকর্মীদের একাংশ কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান এবং স্লোগান দিতে থাকেন।বিক্ষোভের মধ্যেও মানিক সরকারকে বেশ স্বাভাবিক ও হাসিমুখেই দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিল নিরাপত্তাবাহিনী।

Read Full News

চিনি বাগান নাকায় ফের বড়সড় ফেনসিডিল উদ্ধার, আটক নেশা কারবারি

উনকোটি জেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের ডেপুটেশনের পর পরপর অভিযানে সাফল্য পাচ্ছে পুলিশ। কুমারঘাটে প্রায় ৪০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই কৈলাশহরের চিনি বাগান নাকা পয়েন্টে ধরা পড়ল প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ ফেনসিডিল।পুলিশ সূত্রে জানা গেছে, নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনায় কৈলাশহরের শ্রীনাথপুর…

Read Full News

মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণসহ চার দফা দাবিতে বামেদের বিক্ষোভ

চার দফা দাবি সামনে রেখে পথে নামল পাঁচ বামপন্থী দল। শনিবার সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল)-এর যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরা হয়। বিভিন্ন স্লোগানে সরব হন বামপন্থী দলের নেতা-কর্মী ও সমর্থকরা।বিক্ষোভকারীদের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ…

Read Full News

বাবা-মায়ের কলহের মাঝে প্রাণ গেল তিন বছরের শিশুর

বাবা-মায়ের পারিবারিক কলহের মধ্যেই মর্মান্তিকভাবে প্রাণ গেল মাত্র আনুমানিক তিন বছরের এক কন্যাশিশুর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি গান্ধীগ্রামের সাহাপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে ব্যাংক ইউনিয়নের সাংবাদিক সম্মেলন

ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবার সরব হল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন, ত্রিপুরা শাখা। সংগঠনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের।সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা ব্যাংক কর্মীদের বিভিন্ন সমস্যা, দাবি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনের কর্মসূচি ও অবস্থান সম্পর্কেও বিস্তারিত জানানো…

Read Full News

নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার পথেই বাইকের ধাক্কা, জিবিতে সংকটজনক বৃদ্ধা

প্রতিদিনের মতো নাতনিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন শিমুল দেব। কিন্তু সেই পথেই আচমকা একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঘটনায় মুহূর্তেই বদলে যায় পরিবারের স্বাভাবিক সকাল।ঘটনাটি কল্যাণপুর এলাকায়। বাইকের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় শিমুল দেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে জিবি…

Read Full News

নেশার ছোবলে ছেলের হাতেই নির্যাতিত মা-বাবা, ঘরের সামগ্রী বিক্রির অভিযোগ

নেশার কাছে যেন অসহায় হয়ে পড়েছে এক পরিবার। নিজের সন্তানের হাতেই দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ মা-বাবা। শুধু মারধরই নয়, নেশার টাকা জোগাড় করতে ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকার। অভিযোগ, দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ বেশ কয়েক মাস ধরে…

Read Full News

জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানোকে ঘিরে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গ্রেপ্তার ও বরখাস্তের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার আগরতলার অফিস লেন এলাকায় রাজ্য নির্বাচন দপ্তরের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।বিক্ষোভ চলাকালীন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে, তার…

Read Full News

গাড়ি চেকিংয়ে বড়সড় সাফল্য, ৯৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার পশ্চিম থানার পুলিশের

দুর্গাপূজার আগে শহরে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও গাড়ি তল্লাশি। এরই মধ্যে গাড়ি চেকিং করতে গিয়ে বড়সড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ।আগরতলা শহরের লেইক চৌমুহনি সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের নজরে আসে গাঁজা। এরপর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য…

Read Full News

দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের বিশেষ পরিকল্পনা

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ট্রাফিক দপ্তর। এই বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার সময় যানজট নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাফিক এসপি…

Read Full News