১১ দফা দাবিতে আগরতলায় বাম গণসংগঠনগুলির জেল ভরো আন্দোলন
শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিকে সামনে রেখে সোমবার, ১০ আগস্ট রাজ্যজুড়ে জেল ভরো আন্দোলনে সামিল হল বামপন্থী গণসংগঠনগুলি। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরাতেও এই আন্দোলনের আয়োজন করা হয়।সি আই টি ইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে…
