Headlines

আয়ুর্বেদিক দিবসে শ্রীনগর কালীবাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

স্বাস্থ্যসেবা যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না থাকে—এই ভাবনাকে সামনে রেখেই ১১তম আয়ুর্বেদিক দিবস উপলক্ষে শ্রীনগর কালীবাড়িতে আয়োজন করা হয় বিনামূল্যের মেগা হেলথ ক্যাম্প।শিবিরে এলাকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকেই স্বাস্থ্য পরিষেবা নিতে বহু মানুষ শিবিরে উপস্থিত হন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আয়ুর্বেদের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এমন স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *