‘মেম, আমরা নিঃশ্বাস নেব কীভাবে?’— এক শিশুর প্রশ্নে বিলোনিয়া স্কুলে গাছ কাটাকে ঘিরে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা: কখনও কখনও একটি ছোট্ট প্রশ্নই বড়দের বিবেককে নাড়া দিয়ে যায়। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে তেমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী পূরুবী দাস— “মেম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?”স্কুল প্রাঙ্গণে একের পর এক গাছ কাটা পড়ার পর শিশুটির এই সরল প্রশ্ন এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়…
