মিছিলটি সিপিআই(এম)-এর ধর্মনগর জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্ব। এছাড়াও অংশ নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক রতন রায়সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১০ আগস্টের দেশব্যাপী জেল ভরো আন্দোলন সফল করতে শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।
আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউর ডাকা ‘জেল ভরো’ আন্দোলনকে সফল করার লক্ষ্যে ধর্মনগরে শক্তি প্রদর্শন করল সংগঠনটি। ১১ দফা দাবি সনদের সমর্থনে বৃহস্পতিবার সিআইটিইউ ধর্মনগর জেলা কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।
