পানীয় জল নেই, নিরাপত্তাও প্রশ্নের মুখে! একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ
পড়াশোনার জন্য কলেজে এসে যদি পানীয় জল, নিরাপত্তা কিংবা ন্যূনতম পরিকাঠামোর অভাব দেখা দেয়, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। এমনই একাধিক অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাল এবিভিপির ছাত্রছাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের একাধিক মৌলিক সমস্যা সমাধান হয়নি। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকার পাশাপাশি ছাত্র ও ছাত্রীদের জন্য…
