বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চল সম্পাদক প্রার্থা দাস, বিধায়ক নয়ন সরকারসহ দলের অন্যান্য নেতৃত্ব।বক্তারা অভিযোগ করেন, জাতীয় সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে এবং বহু জায়গায় নিম্নমানের কাজের কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের গাফিলতিকেই দায়ী করে তারা অবিলম্বে সড়ক নির্মাণের কাজ দ্রুত ও সঠিক মান বজায় রেখে সম্পন্ন করার দাবি জানান।বিক্ষোভস্থলে সড়ক সমস্যার দ্রুত সমাধান এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতেই সরব হন বাম নেতৃত্ব।
জাতীয় সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে সুবল সিং এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হলো সিপিআই(এম)। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা।
