অসাবধানতা না অব্যবস্থাপনা—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোনামুড়া বেজিমারা পঞ্চায়েতের বড়নারায়ণ এলাকায়। ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে থাকলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে সেই অব্যবস্থারই খেসারত দিতে হলো একটি নিরীহ গবাদিপশুকে।ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার মেরামত, নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পশুর মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও উঠেছে।
ঝুলন্ত বিদ্যুতের তারে প্রাণ গেল গবাদিপশুর, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
