Headlines

১০০ পড়ুয়া, শিক্ষক মাত্র একজন! রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে চরম শিক্ষক সংকট

একজন শিক্ষক, আর তাঁর কাঁধে প্রায় একশো পড়ুয়ার শিক্ষার দায়িত্ব। এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নলছড় বিধানসভা এলাকার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে।বিদ্যালয়টিতে আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চললেও সম্প্রতি নার্সারি বিভাগও চালু হয়েছে। বর্তমানে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট আটটি শ্রেণিতে পড়াশোনা চলছে। কিন্তু এতগুলো শ্রেণির জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান, শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া এবং নিয়মিত শিক্ষার পরিবেশ বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান মেলেনি। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ।এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার মান বজায় রাখতে এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *