প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন এই উদীয়মান খেলোয়াড়রা। রাজ্যে ফিরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। খেলোয়াড়রা জানান, কঠোর অনুশীলন, কোচদের নিরলস পরিশ্রম এবং পরিবারের সহযোগিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।কোচ ও অভিভাবকদের মতে, এই সাফল্য আগামী দিনে রাজ্যের আরও অনেক তরুণ-তরুণীকে ক্যারাটে ও অন্যান্য খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেছেন পদকজয়ী খেলোয়াড়রা।
কলকাতায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করে একগুচ্ছ পদক নিয়ে রাজ্যে ফিরলেন ত্রিপুরার ক্যারাটে খেলোয়াড়রা। তাঁদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত ক্রীড়ামহল এবং গর্বিত গোটা রাজ্য।
