Headlines

News Barta Tripura

পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, এখনও মেলেনি পাঠ্যবই! উদ্বেগে চড়িলামের নবম শ্রেণির পড়ুয়ারা

আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে পরীক্ষা। কিন্তু প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এখনও হাতে পৌঁছায়নি পাঠ্যবই। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।পড়ুয়াদের অভিযোগ, আগামী ১৩ জুলাই থেকে CBSE Periodic Assessment–1 (PA-1) পরীক্ষা শুরু হলেও এখনও পর্যন্ত NCERT-এর সামাজিক বিজ্ঞান (SST) বিষয়ের…

Read Full News

এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সড়কে মানুষ, ধর্মনগর–সাখাইবাড়ি রাস্তায় অবরোধ

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে অতিষ্ঠ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তাঁরা। সোমবার ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ধর্মনগর–সাখাইবাড়ি সড়কে ‘রাস্ত রোকো’ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের…

Read Full News

মানবিক উদ্যোগে গণতান্ত্রিক নারী সমিতি, পথচলতি মানুষের হাতে খাবার ও ঠান্ডা পানীয় জল

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে সোমবার এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। আগরতলার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও খেটে-খাওয়া মানুষের মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণের পাশাপাশি তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়।দুপুরের ব্যস্ত সময়ে বহু পথচলতি মানুষ এই উদ্যোগের সুবিধা…

Read Full News

ব্রিজের দাবিতে রেললাইনে জনতার বিক্ষোভ! থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন, ভোগান্তিতে শত শত যাত্রী

ওয়াকশিমলন: বহু বছরের একটি সেতুর দাবি ঘিরে ক্ষোভের বিস্ফোরণ ঘটল ওয়াকশিমলনে। রবিবার সকালে ব্রিজ নির্মাণের দাবিতে রেললাইনে নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয় উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ এবং দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।আন্দোলনের ফলে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাঝপথে…

Read Full News

নিমন্ত্রণ থেকে ফেরার পথে দুঃস্বপ্ন! বিশালগড়ে অপহরণ ও লুটপাটের অভিযোগে চাঞ্চল্য, নিখোঁজ গাড়িচালক

বিশালগড়: আনন্দের একটি সন্ধ্যা মুহূর্তের মধ্যেই পরিণত হলো আতঙ্কের রাত। নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে দুই মহিলা ও এক গাড়িচালককে অপহরণ করে নিয়ে যাওয়া, লুটপাট এবং নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশালগড় এলাকায়।অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁদের গাড়ির পথরোধ করে জোরপূর্বক একটি জঙ্গল এলাকায় নিয়ে যায়। সেখানে দুই মহিলার স্বর্ণালঙ্কার…

Read Full News

মানুষের হাত ধরেই আশার আলো! মনুশ্রীর চিকিৎসায় ৩০ হাজার টাকা তুলে দিল ILTMC

আগরতলা: মানবতার সবচেয়ে বড় পরিচয় সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো। সেই মানবিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। গুরুতর অসুস্থ ছোট্ট মনুশ্রীর চিকিৎসার জন্য ক্লাবের উদ্যোগে সংগ্রহ করা ৩০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষের সহযোগিতায় স্বেচ্ছায় আর্থিক অনুদান…

Read Full News

যুবদের হাতে পরিবর্তনের ডাক! ডুকলিতে DYFI কনভেনশন, অসুস্থ শিশু মনুশ্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আগরতলা: শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই (DYFI) ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। যুব সমাজকে সংগঠিত করে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত এই কনভেনশনে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ…

Read Full News

‘অভিজ্ঞতার মূল্য দিন, টেটের বোঝা নয়’— সিনিয়র শিক্ষকদের দাবিতে আগরতলায় ঐক্যবদ্ধ শিক্ষক সমাজ

আগরতলা: বহু বছর ধরে শিক্ষাদানের অভিজ্ঞতা নিয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসা সিনিয়র শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষার দাবিতে আগরতলার রাজপথে একত্রিত হলেন শতাধিক শিক্ষক। TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিক্ষক মিছিল ও সমাবেশে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকারা।মিছিল থেকে শিক্ষকদের মূল দাবি ছিল, কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্স…

Read Full News

মানবিকতার হাত বাড়িয়ে মনুশ্রীর পাশে ILTMC, চিকিৎসার জন্য তুলে দিল ৩০ হাজার টাকা

আগরতলা, প্রতিনিধি: অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবারও মানবিকতার পরিচয় দিল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। গুরুতর অসুস্থ মনুশ্রীর চিকিৎসায় পাশে দাঁড়িয়ে ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় আয়োজন করা হয় একটি বিশেষ তহবিল সংগ্রহ কর্মসূচির।জিবি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং অসংখ্য সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত অর্থের সঙ্গে ক্লাব সদস্যদের ব্যক্তিগত অনুদান…

Read Full News

যুব সমস্যা, কর্মসংস্থান ও আদিবাসী অধিকার নিয়ে সরব DYFI; আন্দোলন জোরদারের ঘোষণা

যুবসমাজের কর্মসংস্থান, আদিবাসী অধিকার, নেশার বিস্তার এবং বিভিন্ন জনজীবনের ইস্যু নিয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনে সরব হলো ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (DYFI)। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক হিমগ্নারাজ ভট্টাচার্য, নেতা বিকাশ ঝা, টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা, আসাম রাজ্য সম্পাদক নিরঙ্কুশ নাথ, পশ্চিমবঙ্গের নেত্রী সোনামণি টুডু এবং রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।সাংবাদিক…

Read Full News