‘কাটমানি’র অভিযোগে থমকে রাস্তার কাজ, ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছেন বলে দাবি এলাকাবাসীর
দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় রাস্তা নির্মাণের কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীর অভিযোগ, ‘কাটমানি’র চাপের কারণেই সংশ্লিষ্ট ঠিকাদার কাজ মাঝপথে ছেড়ে চলে গেছেন। তাঁদের দাবি, এই ঘটনার জেরেই রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে…
