Headlines

দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবসেবার বার্তাও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)। সেই ধারাবাহিকতায় দক্ষিণ ত্রিপুরার সাচিরামবাড়িস্থ ৯ম ব্যাটালিয়ন টিএসআর (আইআর-৪) সদর দপ্তরে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচির।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টিএসআর ও অপারেশনস-এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কেরি মারাক, আইপিএস। উপস্থিত ছিলেন ৯ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মানবেন্দ্র চৌধুরী, ১১তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য্য, ৫ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভান্নেইলিয়ানা দারলং, ১৪তম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন আধিকারিক, চিকিৎসক, জওয়ান এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদান মহাদান”—এক ইউনিট রক্তই একজন মুমূর্ষু মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই মানবকল্যাণের এই মহৎ উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।রক্তদান শিবিরে টিএসআরের জওয়ান ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পাশাপাশি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মতো মানবকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। নিরাপত্তার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এই বার্তাই আরও একবার তুলে ধরল টিএসআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *