Headlines

News Barta Tripura

তেলিয়ামুড়ায় DYFI-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব-নেশা ইস্যুতে সরব যুব সংগঠন

তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর পঞ্চম বিভাগীয় সম্মেলন। রবিবার সকালে সম্মেলনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের রাজপথে বের হয় একটি বিশাল মিছিল। হাতে পতাকা, মুখে বিভিন্ন স্লোগান—বেকারত্ব, নেশার প্রসার এবং জনস্বার্থের নানা ইস্যু তুলে ধরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী-সমর্থকরা।মিছিল শেষে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শুরু হয় মূল সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন…

Read Full News

৬.৫৪ কোটি টাকার কফ সিরাপ উদ্ধার: আগরতলা রেলস্টেশনের ঘটনায় মূল পাচারচক্রের খোঁজে তদন্ত জোরদার

আগরতলা | নিজস্ব প্রতিনিধিআগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক ব্যক্তিকে আটক করা হলেও, তদন্তকারীদের ধারণা এর পেছনে আরও বড় একটি মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে। সেই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে জোরকদমে তদন্ত চালানো হচ্ছে।গত ২ জুলাই সকালে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), রেলওয়ে…

Read Full News

বেহাল রাস্তায় অটোকে পাশ দিতে গিয়ে খাদে সারবোঝাই মিনি ট্রাক, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তা ফের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল। যাত্রীবাহী একটি অটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় জৈব সারবোঝাই একটি মিনি ট্রাক। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া…

Read Full News

পিকে চক্রবর্তীর নিয়োগ, নির্বাচন কমিশন, শিক্ষাক্ষেত্র ও আইন-শৃঙ্খলা—একাধিক ইস্যুতে সরকারের সমালোচনায় জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ, নির্বাচন কমিশনের দায়িত্ব, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন বিতর্ক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিকাঠামোগত সমস্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক বিষয় তুলে ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন।পিকে চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োগের প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী…

Read Full News

কর্মসংস্থান, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থান

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবাসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার সিপাহীজলা জেলার সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনী এলাকায় সংগঠনের মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেকার…

Read Full News

ধর্মনগরে উপজাতি যুব ও ছাত্রদের যৌথ কনভেনশন, গঠিত হলো ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে দিনভর আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয় এই কনভেনশন।অনুষ্ঠানের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা এবং রিংবোর মনি হালাম।…

Read Full News

ঠাকুরঘরেও রক্ষা নেই! মা লক্ষ্মীর ঘট ভেঙে ২০ হাজার টাকা চুরি, আতঙ্কে উত্তর চড়িলামের বাসিন্দারা

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চোরের দাপটে এখন আর নিরাপদ নয় ঠাকুরঘরও। শুক্রবার গভীর রাতে বিশালগড় মহকুমার উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুর্বৃত্ত। পাশাপাশি ঠাকুরঘর তছনছ…

Read Full News

জুবাইদার রহস্যমৃত্যুর কিনারা কবে? তদন্তের দাবিতে কৈলাসহরে পথে নামলেন সহপাঠী ও এনএসইউআই কর্মীরা

কৈলাসহর, নিজস্ব প্রতিনিধি: হিরাছড়া এডিসি ভিলেজের দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যজনক মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। শনিবার এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কৈলাসহরের বাবুরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রায় এক ঘণ্টার পথ অবরোধ কর্মসূচি পালন করে যুব কংগ্রেস, এনএসইউআই এবং…

Read Full News

২ লক্ষাধিক টাকার ১৯টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। তবে সেই হারানো হাসিই ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উদ্ধার করা হলো ১৯টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি। শনিবার সেগুলি প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে…

Read Full News

বেহাল রাস্তা, দুর্ভোগে গোটা গ্রাম! রেশনবাহী গাড়িও ঢুকতে না পারায় স্থানান্তরিত হলো রেশন দোকান

মেলাঘর, নিজস্ব প্রতিনিধি: একটি রাস্তার বেহাল অবস্থা যে কতটা ভোগান্তির কারণ হতে পারে, তারই বাস্তব চিত্র দেখা গেল সিপাহীজলা জেলার মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যে এখন সেখানে রেশনবাহী গাড়িও প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে এলাকার রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে…

Read Full News