Headlines

News Barta Tripura

জোর করে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ, ক্ষোভে সরব বিরোধীরা

নয়াদিল্লি: পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার অনশন কর্মসূচির ২১তম দিনে দিল্লি পুলিশ তাঁকে আন্দোলনস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, তাঁর অনশন জোরপূর্বক ভাঙানো হয়েছে।দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি সামনে রেখে অনশন চালিয়ে আসছিলেন সোনম ওয়াংচুক। তাঁর সমর্থকদের অভিযোগ, আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়েই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।…

Read Full News

পরিবহন শ্রমিকদের দাবি নিয়ে পূর্ত দপ্তরে ডেপুটেশন, সমাধানের আশায় যৌথ মঞ্চ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার সমাধানের আশায় শুক্রবার রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে ডেপুটেশন প্রদান করল পরিবহন শ্রমিকদের যৌথ মঞ্চ। কর্মসূচির নেতৃত্বে ছিল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন।সংগঠনের প্রতিনিধিরা জানান, পরিবহন শ্রমিকদের দৈনন্দিন কাজের সঙ্গে জড়িত একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের…

Read Full News

সাব্রুমে পুলিশের বড় অভিযান, ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার! পলাতক অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি

সাব্রুম, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের মিলল বড় সাফল্য। শুক্রবার সাব্রুম মহকুমার থাইবোং গ্রাম পঞ্চায়েতের সিংবিল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২১.৭২০ কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করেছে সাব্রুম থানার পুলিশ। তবে অভিযানের আঁচ পেয়ে মূল সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,…

Read Full News

আগরতলা রেলস্টেশনে বড় সাফল্য! ট্রলি ব্যাগে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, যুবক গ্রেপ্তার

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে নিয়মিত নজরদারির মধ্যেই ফের বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ট্রলি ব্যাগভর্তি ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, আরপিএফ পোস্ট ও পার্কিং এলাকার মাঝামাঝি স্থানে সন্দেহজনকভাবে…

Read Full News

‘নেশামুক্ত ত্রিপুরা’ ও আইনের শাসনের দাবিতে পুলিশ সদর দফতরে DYFI-TYF-এর ডেপুটেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক কারবারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ এবং ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার দাবিতে শুক্রবার আগরতলায় পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই (DYFI) ও টিওয়াইএফ (TYF)।কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল পুলিশের মহাপরিচালকের (DGP) উদ্দেশে স্মারকলিপি জমা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, রাজ্যের একাধিক ইস্যুতে সরকারের সমালোচনায় আশীষ কুমার সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে আশীষ কুমার সাহা রাজ্যের বিভিন্ন সমসাময়িক ইস্যুতে দলের অবস্থান…

Read Full News

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় সিপিআই(এম), ৯ দফা দাবিতে বিশ্রামগঞ্জে মিছিল ও ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম, বিদ্যুতের বর্ধিত মাশুল এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে—এই অভিযোগ তুলে শুক্রবার বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।দুপুর ১২টা নাগাদ দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। শতাধিক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন…

Read Full News

মাত্র ৫০ টাকার বিবাদেই প্রাণ গেল যুবকের! সোনামুড়ায় শ্বশুরবাড়িতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫০ টাকার একটি বিবাদ—আর তার জেরেই নিভে গেল এক তরতাজা প্রাণ। সোনামুড়ার দুর্গাবাড়ি এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রিপন মিয়া।পরিবারের অভিযোগ, সামান্য অর্থের লেনদেনকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে বচসার সৃষ্টি হয়। সেই বচসা একসময় মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং রিপন মিয়া গুরুতরভাবে আহত…

Read Full News

বাছুরের ডাকে ফাঁস হলো গাভী চুরি! সীমান্তের কাছে সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

যাত্রাপুর, নিজস্ব প্রতিনিধি: একটি ছোট্ট বাছুরের কান্নাই শেষ পর্যন্ত চুরির রহস্য ফাঁস করে দিল। গভীর রাতে গোয়ালঘর থেকে গাভী চুরি হয়ে গেলেও বাছুরটি থেকে যায়। তার অস্বাভাবিক ডাক শুনেই ঘুম ভাঙে পরিবারের। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, আর সেই খোঁজেই সীমান্তের কাছ থেকে গাভীসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানার বাঁশপুকুর পঞ্চায়েতের…

Read Full News

নিজেই অনলাইনে জনগণনার তথ্য দিলেন রাজ্যপাল, নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: জনগণনা শুধু পরিসংখ্যান নয়, ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি—এই বার্তাই তুলে ধরে নিজেই অনলাইনে জনগণনার তথ্য নথিভুক্ত করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর এই উদ্যোগকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিজের তথ্য নথিভুক্ত করার সময় রাজ্যপাল জনগণনার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, প্রতিটি নাগরিকের…

Read Full News