Headlines

News Barta Tripura

একবিংশ শতাব্দীতেও এমন একটি স্কুল, যেখানে বৃষ্টি মানেই ক্লাস বন্ধ হওয়ার উপক্রম। ফুটো টিনের চাল দিয়ে জল পড়ছে শ্রেণিকক্ষে, ভিজে যাচ্ছে বই-খাতা, আর সেই জল এড়িয়ে পড়াশোনা করতে হচ্ছে কোমলমতি শিশুদের। এমনই অভিযোগ উঠেছে সেপাহিজলা জেলার চড়িলাম বিধানসভার রংমালা আরএস কলোনি জেবি স্কুলকে ঘিরে।

সামান্য বৃষ্টি হলেই যেন স্কুলটি পরিণত হয় জলাবদ্ধ ঘরে। শ্রেণিকক্ষ থেকে শুরু করে শিক্ষকদের কক্ষ—প্রায় সর্বত্রই ছাদের ফুটো দিয়ে টপটপ করে জল পড়ে। ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে প্রতিদিনই।রংমালা আরএস কলোনি জেবি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মার দাবি, তিনি গত দুই বছর ধরে এই বিদ্যালয়ের দায়িত্বে থাকলেও, এর বহু আগে থেকেই স্কুলটি পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত। একাধিকবার…

Read Full News

ত্রিপুরার সংস্কৃতি, ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাসের এক অনন্য মিলনমেলা— খার্চি পূজা। আর সেই ঐতিহ্যবাহী উৎসবের শুভ সূচনা হলো আজ স্নানযাত্রার মধ্য দিয়ে। খয়েরপুরের ঐতিহাসিক চৌদ্দ দেবতা মন্দিরে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় রীতিনীতি মেনে দেবতাদের পবিত্র স্নান করানো হয়। এই আচারকে কেন্দ্র করেই শুরু হলো সাত দিনব্যাপী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক পর্ব।

সকাল থেকেই খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হয় চৌদ্দ দেবতার স্নানযাত্রা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ।স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হলো ত্রিপুরার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব খার্চি পূজার আনুষ্ঠানিকতা। আগামীকাল থেকে শুরু হবে সাত…

Read Full News

শেষবারের মতো ঘরে ফেরা… ডিজিপির মরদেহ বাসভবনে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আগরতলা, ২০ জুলাই: শোকে স্তব্ধ ত্রিপুরা পুলিশ। মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ সোমবার জিবি হাসপাতালের মর্গ থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।মরদেহ বাসভবনে পৌঁছাতেই পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁকে দেখতে এগিয়ে আসেন। স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত আত্মীয়-স্বজন, সহকর্মী ও…

Read Full News

ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজপথে সিপিআই(এম), চিফ জাস্টিসের তত্ত্বাবধানে তদন্ত কমিটির দাবি

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের দাবিতে সোমবার আগরতলায় মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে সিপিআই(এম)।দলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন। পরে অনুষ্ঠিত সভায় বক্তারা দাবি জানান, ডিজিপির মৃত্যুর ঘটনায় হাইকোর্টের মাননীয় প্রধান…

Read Full News

দাওধারানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! কমান্ডারের ধাক্কায় প্রাণ গেল ২০ বছরের কাউসারের, আহত সাগর

সোনামুড়া, ২০ জুলাই: দাওধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী কাউসার হোসেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৩ বছর বয়সী সাগর হোসেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি কমান্ডার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দু’জন যুবক গুরুতর জখম হন। আশপাশের মানুষ দ্রুত তাঁদের…

Read Full News

ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও, দ্রুত অন্তর্বর্তী দায়িত্বে রাজ্য সরকারের সিদ্ধান্ত

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণের পর রাজ্য পুলিশের নেতৃত্বে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক কাজকর্মে কোনো ব্যাঘাত না ঘটাতে সিনিয়র আইপিএস কর্মকর্তা জি. এস. রাও-কে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক (হেড অব পুলিশ ফোর্স) হিসেবে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার।সোমবার সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের জারি করা সরকারি নির্দেশ অনুযায়ী,…

Read Full News

ত্রিপুরার পুলিশ প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আচমকাই থেমে গেল রাজ্যের ডিজিপি অনুরাগ ধ্যানকরের জীবনযাত্রা। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা।

বৃহস্পতিবার সকাল। প্রতিদিনের মতোই পুলিশ সদর দপ্তরে দায়িত্বে ছিলেন ডিজিপি অনুরাগ ধ্যানকর। হঠাৎই সদর দপ্তরের শৌচালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা মুহূর্তের মধ্যে তাঁকে উদ্ধার করে দ্রুত জিবি পন্ত হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক জানান, অত্যন্ত…

Read Full News

রাজপথে বাম শিক্ষক-কর্মচারীদের মহামিছিল, বিভিন্ন দাবিতে সরব সংগঠন

বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে রাজপথে শক্তি প্রদর্শন করলেন বামপন্থী শিক্ষক ও কর্মচারী সংগঠনের সদস্যরা। রবিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় এক বিশাল মহামিছিল, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও অংশ নেন।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। হাতে ব্যানার-ফেস্টুন এবং মুখে বিভিন্ন স্লোগান তুলে অংশগ্রহণকারীরা তাঁদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।সংগঠনের…

Read Full News

গোমতীর ভাঙনে তলিয়ে যাচ্ছে তেলকাজলার সড়ক, আতঙ্কে দুই পঞ্চায়েতের মানুষ

চোখের সামনে ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে রাস্তা। প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে গোমতী নদী। আর সেই দৃশ্য দেখেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তেলকাজলা এলাকার মানুষ।গোমতী নদীর ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই তেলকাজলার প্রধান সড়কের বড় একটি অংশ নদীর গর্ভে চলে গেছে। এখন যে অংশটুকু অবশিষ্ট রয়েছে, সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের আশঙ্কা, আর এক দফা বড় ভাঙন…

Read Full News

‘এটা জাতীয় সড়ক, না গ্রামীণ রাস্তা?’ মুঙ্গিয়াকামি-চামলছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভ

জাতীয় সড়কের এমন অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেরই কটাক্ষ—”গ্রামীণ রাস্তাও এর চেয়ে ভালো!” মুঙ্গিয়াকামি বাজার থেকে চামলছড়া পর্যন্ত জাতীয় সড়কের বেহাল দশা এখন প্রতিদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, উঠে যাওয়া পিচ এবং অসমতল অংশে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির জলে…

Read Full News