টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য বড়সড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণদের নিয়োগ ছাড়াও শিক্ষা ব্যবস্থা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন মুখ্যমন্ত্রী।দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণদের মুখে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে। এখন কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেদিকেই নজর প্রার্থীদের।
টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
