রথযাত্রা দেখতে গিয়ে ফিরেই দুঃস্বপ্ন! ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুট, কান্নায় ভেঙে পড়ল পরিবার
আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হলো কান্না আর হতাশায়। দেবদর্শনের উদ্দেশ্যে বাড়ির সবাই বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন, ঘরের দরজা ভাঙা, আলমারি তছনছ, আর মূল্যবান জিনিসপত্র উধাও। এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায়, বাসিন্দা জীবন বণিকের বাড়িতে।পরিবারের সদস্যরা জানান, রথযাত্রা উপলক্ষে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই…
