Headlines

শীতলাটিলায় কালী মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড় থানাধীন শীতলাটিলা এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পুরোহিত পুজো দিতে এসে মন্দিরের চুরির বিষয়টি প্রথম দেখতে পান। এরপর স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরদের জানানো হয় এবং খবর দেওয়া হয় বিশালগড় থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। তবে মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ।স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি সাধারণ মানুষ চোর ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও অভিযুক্তরা দ্রুত ছাড়া পেয়ে যায় বলেও অভিযোগ করেছেন তাঁরা।এলাকাবাসীর দাবি, চুরির ঘটনাগুলির যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এখন দেখার বিষয়, শীতলাটিলার এই ঘটনার পর জেলা পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *