যোগেন্দ্রনগর আঞ্চলিক CPI(M) অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে সরব হলো সিপিআইএম। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।দলীয় নেতৃত্বের অভিযোগ, যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। তাঁর বক্তব্যে উঠে আসে রাজনৈতিক হিংসা বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার দাবি।
যোগেন্দ্রনগর পার্টি অফিসে হামলার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরে CPI(M)-এর বিক্ষোভ
