Headlines

News Barta Tripura

কন্যাকে পৌঁছে বাড়ি ফেরার পথে বিপর্যয়! গুরুতর আহত জিআরএস কর্মী, বেপরোয়া যান চলাচল নিয়ে ক্ষোভ

সাব্রুম, ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা ১ নম্বর ওয়ার্ডে এক রহস্যজনক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে ৪২ বছর বয়সী জিআরএস কর্মী বিপ্লব দে-কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন।খবর পেয়ে সাব্রুম অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সাব্রুম…

Read Full News

দু’বছর ধরে বিল পাইনি’— আর্থিক সংকটে TSECL ঠিকাদাররা, এমডির দ্বারস্থ সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও প্রাপ্য বিল না পাওয়ার অভিযোগ তুলে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) দ্বারস্থ হল ঠিকাদার সমিতি।বৃহস্পতিবার সমিতির রাজ্য কমিটির সদস্যরা এমডির সঙ্গে সাক্ষাৎ করে জানান, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় ঠিকাদারদের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। অনেকেই শ্রমিকদের মজুরি দিতে…

Read Full News

দুই বছর ধরে কার্পেটে বসেই পড়াশোনা! হীরাপুর হাইস্কুলে পরিকাঠামোর সংকটে ক্ষুব্ধ অভিভাবকরা

উদয়পুর, ২২ জুলাই: আধুনিক শিক্ষার যুগেও শ্রেণিকক্ষে বেঞ্চে নয়, কার্পেট পেতে মেঝেতে বসেই পড়াশোনা করতে হচ্ছে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের। গোমতী জেলার উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলের এই চিত্র সামনে আসতেই শিক্ষা পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সরেজমিনে দেখা যায়, ৩৩ জন ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রী প্রতিদিন মেঝেতে বসেই ক্লাস করছে। প্রায় ২০০ জন পড়ুয়া ও ১০ জন…

Read Full News

সাংবাদিকদের সুস্বাস্থ্যে আগরতলা প্রেস ক্লাব–আইএলএসের উদ্যোগ, স্বাস্থ্য শিবিরের আগে চলছে স্বাস্থ্য পরীক্ষা

আগরতলা, ২২ জুলাই: সুস্থ জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাব এবং আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরুর আগে বুধবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ও সদস্যদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা…

Read Full News

রাতের পথে স্বামী-স্ত্রীর উপর হামলা, গোলাঘাটির ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

সিপাহিজলা, ২২ জুলাই: রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও তাঁর স্ত্রী। সিপাহিজলা জেলার গোলাঘাটি স্কুল সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতি নিজেদের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। অভিযোগ, পথেই কয়েকজন নেশাগ্রস্ত দুষ্কৃতী তাঁদের পথ আটকে হামলা চালায়। আচমকা এই হামলায় স্বামী-স্ত্রী দু’জনই…

Read Full News

সরকারি অফিসেই দুঃসাহসিক চুরি! তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ২২ জুলাই: সরকারি অফিসও আর নিরাপদ নয়—তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনায় এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে গভীর রাতে হানা দিয়ে দুর্বৃত্তরা একাধিক কক্ষের তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ কাজে অফিসে এসে কর্মীরা…

Read Full News

মাঠ থেকে ফিরেই নিভে গেল তরতাজা প্রাণ, ২৬ বছরের প্রীতম্বরের মৃত্যুতে শোকে জগহরিমুড়া

আগরতলা, ২২ জুলাই: প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরেছিলেন। পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি, সেটিই হবে তাঁর জীবনের শেষ ফেরা। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ২৬ বছরের যুবক প্রীতম্বর কর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি দেন তিনি।এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে আগরতলার জগহরিমুড়া এলাকা। পরিবারের সদস্যদের…

Read Full News

‘বছরের পর বছর পড়াচ্ছি, তবুও অনিশ্চয়তার জীবন’— মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্কুল কম্পিউটার শিক্ষকরা

আগরতলা, ২২ জুলাই: দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদান করলেও আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে— এমনই অভিযোগ তুলে ধরলেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘের সদস্যরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজেদের জীবনের সংগ্রাম, আর্থিক সংকট ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তারা।সংগঠনের নেতারা জানান, বছরের পর বছর শিক্ষার্থীদের…

Read Full News

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানান সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।

তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নিজের দলের অবস্থান তুলে ধরেন এবং বিজেপির সমালোচনা করেন। পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি, সরকারের ভূমিকা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন।জীতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। দুই প্রধান রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে…

Read Full News

ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যু ঘিরে এখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শমিক দেব। তিনি তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। চলুন, শুনে নেওয়া যাক তিনি কী বললেন।

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এরই মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী শমিক দেব বলেন, এত গুরুত্বপূর্ণ একটি ঘটনায় সব দিক থেকেই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।তাঁর মতে, একজন শীর্ষ পুলিশ আধিকারিকের আকস্মিক মৃত্যুকে ঘিরে যে প্রশ্নগুলো জনমনে তৈরি হয়েছে, তার যথাযথ উত্তর তদন্তের মাধ্যমেই সামনে আসা…

Read Full News