যোগেন্দ্রনগরে ট্রেনের নিচে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্বের অভিযোগ
আগরতলা, ৩০ জুলাই: যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন রেললাইন এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মিঠুন ঘোষ (৩৫)। তিনি স্থানীয় এক তরুণ ব্যবসায়ী বলে জানা গেছে। তাঁর পিতা নান্টু ঘোষ।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার আগরতলা থেকে শিলচরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মিঠুন ঘোষের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও, কী…
