Headlines

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যু, বিশালগড়ে শোক-চাঞ্চল্য; ভিন্ন দাবি দুই পরিবারের

বিশালগড়: গভীর রাতের এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোক ও চাঞ্চল্যের আবহ বিশালগড়ের লালটিলা এলাকায়। মৃতা সনকা নম, তিন সন্তানের জননী। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির পরিবারের বক্তব্যে স্পষ্ট অমিল থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সনকা নম দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। এলাকাবাসীর দাবি, তাঁর স্বামী…

Read Full News

রুটিন চেকিংয়ে এসকফ উদ্ধার, বামুটিয়ায় আটক গাড়িচালক; নেশাবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

মোহনপুর: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের সাফল্য। সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা–ছোট আমতলী রোডে রুটিন যানবাহন তল্লাশির সময় অবৈধ নেশা সামগ্রী এসকফ (Eskuf)-সহ এক গাড়িচালককে আটক করে পুলিশ।অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, রাজ্যজুড়ে চলমান নেশাবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই রুটিন চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন…

Read Full News

বিদ্যুৎ বিলে ক্ষোভের বিস্ফোরণ, সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি করে বিক্ষোভ

সোনামুড়া: বাড়তে থাকা বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে ক্ষোভ অবশেষে রাস্তায় গড়াল। সোমবার বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই বিল পরিশোধ…

Read Full News

৪ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে আইজিএমে উত্তেজনা

আগরতলা: চার মাসের অন্তঃসত্ত্বা কবিতা দেববর্মার মৃত্যু ঘিরে সোমবার আইজিএম হাসপাতালে আবেগঘন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাধাপুর থানার অন্তর্গত বেলবাড়ি এলাকা থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যেতে চান। তবে চিকিৎসকরা জানান,…

Read Full News

বিশ্রামগঞ্জে মা-সন্তান নিখোঁজ, চোখের জলে স্বামী ও পরিবারের আকুতি

বিশ্রামগঞ্জ: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রংমালা ভিলেজের শরৎ চৌধুরী পাড়ায় এক গৃহবধূ ও তাঁর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।পরিবারের সদস্যদের দাবি, সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও মা ও সন্তানের কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় স্বামী…

Read Full News

হাসপাতালের সামনে থেকে চুরি, পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে ফেলে পালাল চোর; উদ্ধার অটোরিকশা

বিশ্রামগঞ্জ: মাত্র ১০ মিনিটের অসতর্কতার সুযোগ। আর সেই সময়েই হাসপাতালের সামনে থেকে উধাও হয়ে যায় একটি অটোরিকশা। তবে শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া অটোটি উদ্ধার হলেও পালিয়ে যায় চোরের দল।শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে TR-01M-3805 নম্বরের অটোরিকশাটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

Read Full News

‘কাচের মায়াজাল’-এ মোড়া ৫৯তম দুর্গোৎসব, ৩০ লক্ষ টাকার বাজেটে চমক আনছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন

আগরতলা: দুর্গাপূজার আর বেশি দেরি নেই। তার আগেই উৎসবের আবহে নতুন চমকের বার্তা দিল রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। এবারের ৫৯তম দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে প্রস্তুতি শুরু করেছে ক্লাব। দর্শনার্থীদের জন্য এবার থাকছে অভিনব ‘কাচের মায়াজাল’ থিম।রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের থিম উন্মোচন করা হয়। সেই সঙ্গে…

Read Full News

পূজোর মাঠ নিয়ে টানাপোড়েন, আড়ালিয়ায় জমির মালিকানা বিতর্কে নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা: বহু বছর ধরে যেখানে দুর্গাপূজার ঢাক বাজে, সেই মাঠই আজ বিতর্কের কেন্দ্রবিন্দু। রাজধানীর আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লীর একটি খোলা জমির মালিকানা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকার মানুষ, বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ওই মাঠে…

Read Full News

রঙ-তুলির ছোঁয়ায় প্রাণবন্ত কৈলাসহর, অঙ্কন প্রতিযোগিতায় ১৫০-র বেশি খুদে ও তরুণ শিল্পীর অংশগ্রহণ

কৈলাসহর: রঙ, কল্পনা আর সৃজনশীলতার এক মনোমুগ্ধকর পরিবেশে রবিবার কৈলাসহরের পিএমশ্রী আরকেআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা। সুর ভারতীয় কলাকেন্দ্রের তত্ত্বাবধানে এবং নিউ ক্যানভাস আর্ট স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নার্সারি থেকে কলেজ স্তর পর্যন্ত ১৫০-রও বেশি শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরে।সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ছোট্ট খুদে থেকে…

Read Full News

ফাইন ঘিরে লেম্বুতুলিতে উত্তেজনা, অটোচালক-পুলিশ বচসায় সরগরম এলাকা

বিশালগড়: ট্রাফিক ফাইনকে কেন্দ্র করে রবিবার কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটোচালকদের বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাইন আদায়কে কেন্দ্র করে প্রথমে পুলিশ ও কয়েকজন অটোচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা উত্তপ্ত…

Read Full News