Headlines

দীপাবলিতে শব্দদূষণ রোধে পথে নামল উইমেন্স কলেজের NSS ইউনিট

দীপাবলির আনন্দ যেন কারও কাছে কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়—এই বার্তা নিয়েই শব্দদূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করল উইমেন্স কলেজের NSS ইউনিট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচির অংশ হিসেবে পথচলতি মানুষ, যানবাহন চালক এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন NSS স্বেচ্ছাসেবীরা। বাজি-পটকার অতিরিক্ত শব্দ যে অনেকের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে, সেই বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তাঁরা।বিশেষ করে পরীক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের সমস্যা এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অসুবিধার কথা উল্লেখ করে শব্দদূষণ কমানোর আহ্বান জানান স্বেচ্ছাসেবীরা। উৎসবের আনন্দের পাশাপাশি অন্যের স্বস্তি ও সুস্থতার কথাও মাথায় রাখার বার্তা দেন তাঁরা।কর্মসূচির পরিচালনায় ছিলেন NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। সচেতনতার মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কলেজের NSS ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *