Headlines

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত হলো সচেতনতামূলক র‍্যালি।

রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে ফিজিওথেরাপির সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন ও ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। তাঁর বক্তব্যে উঠে আসে, সুস্থ শরীর শুধু খেলাধুলার জন্য নয়, প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনেরও অন্যতম ভিত্তি। তাই ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *