Headlines

স্কুটি নিতে বাধার অভিযোগ, মান্দাই ব্লকের সামনে বামেদের বিক্ষোভ

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বাম ও নির্দল প্রার্থীদের অভিযোগ, স্কুটি নেওয়ার ক্ষেত্রে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতেও তাদের স্কুটি নিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বামেদের।এই ঘটনার প্রতিবাদে মান্দাই ব্লক অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বামপন্থী কর্মী-সমর্থকরা। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং এ ধরনের বাধা মেনে নেওয়া হবে না।বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তারা। যদিও বামেদের তোলা অভিযোগের বিষয়ে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।নির্বাচনকে সামনে রেখে এমন অভিযোগ ঘিরে মান্দাইয়ের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *