Headlines

ছাত্রীকে আটকে স্বর্ণের হার ছিনতাই, পুলিশের জালে আরও এক অভিযুক্ত

শহরের ব্যস্ত রাস্তায় এক ছাত্রীকে আটকে গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। গত ২৯ আগস্ট শান্তিকামী ক্লাব সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় ঘটে যাওয়া এই ছিনতাইয়ের ঘটনায় গৌতম দেব নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে নেমে গৌতম দেবের সন্ধান পায় পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই জয়নাল হোসেন তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছেন।এর আগে ছিনতাইয়ে ব্যবহৃত ইলেকট্রিক অটো এবং অভিযুক্ত মিঠুন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে পুলিশের হাতে আরও কিছু তথ্য এসেছে বলে জানা গেছে।ঘটনায় জড়িত আরও কয়েকজন এখনও পলাতক। তাদেরও দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ছাত্রীকে আটকে প্রকাশ্য রাস্তায় এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায়ও উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *