থানার ঢিলছোড়া দূরত্বে অটো চুরি, অসুস্থ মায়ের একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়লেন রাকেশ
বিশ্রামগঞ্জ: রবিবার ভোররাতে বিশ্রামগঞ্জ থানার অদূরে ঘটে গেল এক হৃদয়বিদারক চুরির ঘটনা। থানা থেকে কয়েক হাত দূরে নিজের বাড়ির বারান্দায় রাখা TR-07A-2101 নম্বরের সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এক মুহূর্তে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অটোচালক রাকেশ আচার্য।রাকেশের জীবন সংগ্রামের গল্প আরও বেদনাদায়ক। চুরি হওয়া অটোরিকশাটি তাঁর নিজের ছিল না। বিশ্রামগঞ্জের…
