সড়কে নিরাপত্তা মানে শুধু ট্রাফিক আইন মেনে চলা নয়, নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখা। সেই বার্তাই সামনে রেখে বটতলা এলাকায় নেওয়া হলো সচেতনতামূলক উদ্যোগ।হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালাচ্ছিলেন—এমন চালকদের চিহ্নিত করে তাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে এবং সদর এসডিপিওর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উদ্যোগের মূল লক্ষ্য ছিল জরিমানা করা নয়, বরং চালকদের বোঝানো—একটি হেলমেট অনেক সময় দুর্ঘটনার পর জীবন বাঁচানোর শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। তাই রাস্তায় বের হলেই নিজের পাশাপাশি পরিবারের কথা মাথায় রেখে হেলমেট পরার আহ্বান জানানো হয়।পুলিশ ও আয়োজকদের এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন সাধারণ মানুষ। তাঁদের আশা, এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে হেলমেট ব্যবহারের প্রবণতা আরও বাড়বে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমবে।
হেলমেট না পরার অভ্যাস বদলাতে উদ্যোগ, বটতলায় চালকদের হাতে তুলে দেওয়া হলো হেলমেট
