Headlines

মেলাঘরচরের মালেক মিয়ার পরিবারে যেন পর পর নেমে এসেছে শোকের পাহাড়।

মাত্র তিন বছর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা যান তাঁর ছোট ছেলে মনির হোসেন। সেই শোকের ক্ষত তখনও পুরোপুরি শুকোয়নি। সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন বৃদ্ধ মা-বাবা।এর মধ্যেই ফের নেমে এলো আরও এক দুঃসংবাদ। গতকাল হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মালেক মিয়ার বড় ছেলে ৩৯ বছরের জাহাঙ্গীর হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জাহাঙ্গীর হোসেন রেখে গেছেন তাঁর দুই ছোট মেয়েকে। বাবাকে হারিয়ে অসহায় দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।একদিকে সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে বাবাহারা দুই শিশুর কান্না—সব মিলিয়ে মেলাঘরচরের পরিবেশ ভারী হয়ে উঠেছে। মাত্র তিন বছরের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। স্বজন ও প্রতিবেশীরাও বলছেন, জীবিত অবস্থায় দুই সন্তানের মৃত্যু কোনো মা-বাবার জন্য যে কতটা নির্মম, তা ভাষায় প্রকাশ করা কঠিন।মালেক মিয়ার পরিবারে আজ শুধু নীরবতা, কান্না আর প্রিয়জন হারানোর শূন্যতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *