Headlines

মৃত্যুর মুখ থেকে ফিরলেন স্কুটি চালক! মলয়নগর রবিপাড়ায় বেপরোয়া লরির তাণ্ডব

একটু এদিক-ওদিক হলেই হয়তো ঘটতে পারত আরও বড় বিপদ! মলয়নগরের রবিপাড়া এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন স্কুটি চালক।জানা গেছে, ৩৮ বছর বয়সি অভিদাস নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে যাওয়ার সময় আচমকাই একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। ধাক্কার তীব্রতায় একটি পালসার বাইকও ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় আহত হন স্কুটি চালক।ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা। পরে একটি অটোতে করে তাঁকে জিবি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির নম্বর TR01X 1741। স্কুটির নম্বর TR03K 8077 এবং অপর একটি গাড়ির নম্বর TR01B 9659 বলে জানা গেছে।ভয়াবহ এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং ট্রাক চালকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *