Headlines

দূর গ্রামের মানুষের পাশে অসম রাইফেলস, চিকিৎসা শিবিরে উপকৃত ৫০০ গ্রামবাসী

দুর্গম পাহাড়ি গ্রামের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। Civic Action Programme 2026-27-এর আওতায় ১৯ সেপ্টেম্বর ডিমা হাসাও জেলার লাইসঙে আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প।লাইসঙ, লেইকে-সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্য এই শিবিরে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি,…

Read Full News

পাহাড়পুর সীমান্ত সড়কে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে সোনামুড়া থানার পুলিশ

রাতের অন্ধকারে পাচারের আগেই পুলিশের নজরে পড়ল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পাহাড়পুর সীমান্ত সড়কের বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, টহল চলাকালীন সন্দেহজনকভাবে পড়ে থাকা গাঁজার প্যাকেটগুলির সন্ধান মেলে। এরপর আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার…

Read Full News

ভিলেজ কমিটি নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সমর্থনে CPI(ML)-এর সাংবাদিক সম্মেলন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীদের সমর্থনে মাঠে নামল সিপিআই(এমএল)।শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সিপিআই(এমএল) রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। এদিন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে দলের অবস্থান ও প্রার্থীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন পার্থ কর্মকার। পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে দলীয় প্রার্থীদের…

Read Full News

রাধানগরে পথচারী বৃদ্ধাকে ধাক্কা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

রাস্তা দিয়ে নিজের মতো করে হেঁটে যাচ্ছিলেন এক বয়স্ক মহিলা। হঠাৎ রাধানগর এলাকায় নাম্বারবিহীন মালবোঝাই একটি টমটম ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টমটমটি এবং চালককে আটক করে পূর্ব আগরতলা…

Read Full News

দুর্গাপুজোর প্রস্তুতিতে খুঁটি পূজা, পরিবেশ রক্ষার বার্তাও শান্তি সংঘের

পুজোর আর মাত্র কয়েকটা দিন। চারপাশে যখন ধীরে ধীরে উৎসবের আবহ তৈরি হচ্ছে, তখনই দুর্গোৎসবের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখল কালীটিলা, ভট্টপুকুরের শান্তি সংঘ।শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ক্লাবের খুঁটি পূজা। এই খুঁটি পূজার মাধ্যমেই এবারের দুর্গাপুজোর প্রস্তুতির শুভ সূচনা করা হয়।তবে শুধু উৎসবের আনন্দ নয়, সমাজ ও পরিবেশের প্রতিও দায়বদ্ধতার বার্তা দিতে খুঁটি…

Read Full News

হঠাৎ করেই নিখোঁজ গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের কর্মী জীবন চৌধুরী। তাঁর নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ ও রহস্য।

পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জঙ্গল থেকে শুরু করে ডুম্বুর জলাশয়—সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।এরই মধ্যে উদ্ধার হয়েছে জীবনের স্কুটি, জুতো এবং মোবাইল ফোন। কিন্তু মানুষটি কোথায়, কীভাবে নিখোঁজ হলেন—তার উত্তর এখনও অধরা।জীবন চৌধুরীকে খুঁজে পেতে তল্লাশি অব্যাহত রয়েছে। স্বজনদের একটাই অপেক্ষা—যে কোনও মূল্যে যেন জীবনের সন্ধান…

Read Full News

রোজকার মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভদ্রা দেববর্মা। কে জানত, কয়েক মিনিটের মধ্যেই পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীদের হাতে হারাতে হবে বহু কষ্টে গড়া সোনার চেন!

বৃহস্পতিবার সকালে শ্রীনগর থানাধীন যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাকা রাস্তা দিয়ে রেগার কাজে যাচ্ছিলেন সুভদ্রা। পঞ্চায়েতের কিছুটা সামনে যেতেই পিছন দিক থেকে একটি বাইকে করে আসে দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই বাইকে থাকা এক ছিনতাইকারী তাঁর গলা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেয়।চোখের পলকে বাইক নিয়ে…

Read Full News

সারাবছর হাতে থাকে দায়িত্বের অস্ত্র, আর সেই অস্ত্রই বিশ্বকর্মা পূজার দিনে হয়ে ওঠে আরাধনার অংশ।

প্রতি বছরের মতো এবারও আর কে নগর দ্বিতীয় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে পালিত হলো বিশ্বকর্মা পূজা।তবে এই পূজার আবহে ছিল আলাদা এক তাৎপর্য। দায়িত্ব পালনের সময় যে অস্ত্র TSR জওয়ানদের নিত্যসঙ্গী, বিশ্বকর্মা পূজার পাশাপাশি সেই অস্ত্রগুলোকেই ভক্তিভরে পুজো করা হয়।ক্যাম্পজুড়ে ছিল উৎসবের পরিবেশ। নিয়মিত দায়িত্ব ও কর্তব্যের ব্যস্ততার মাঝেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবতার কাছে…

Read Full News

শহরের ব্যস্ততার মাঝে মানুষের একটু স্বস্তির জায়গা তৈরি করতেই বটতলা গান্ধীঘাট এলাকায় গড়ে উঠেছে নতুন পার্ক।

সেই পার্কের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।মেয়রের সঙ্গে ছিলেন পৌরনিগমের অন্যান্য পদাধিকারীরাও। পরিদর্শনের সময় পার্কের পরিকাঠামো, পরিবেশ এবং নাগরিকদের সুবিধা-অসুবিধার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।নতুন এই পার্ককে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। শিশুদের খেলাধুলা থেকে শুরু করে বয়স্কদের অবসর কাটানোর জন্য জায়গাটি যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে…

Read Full News

এক মুহূর্তের অসতর্কতা… আর তাতেই থেমে গেল চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনা খাতুনের ছোট্ট জীবন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথায় বাড়ির গবাদি পশুর ঘরে গিয়েছিল আমেনা। উদ্দেশ্য ছিল শুধু গবাদি পশুর বাঁধন খুলে দেওয়া। কিন্তু সেখানে আচমকাই বিষধর সাপের ছোবল। পায়ে দংশনের পর সামান্য ব্যথা অনুভব করে মাকে বিষয়টি জানিয়েছিল শিশুটি।পরিবারের সদস্যরা ছুটে গিয়ে গবাদি পশুর ঘরে একটি বিষধর সাপ দেখতে পান। সময় নষ্ট না করে আমেনাকে নিয়ে যাওয়া হয় কাঠালিয়া…

Read Full News