পুজোর আর মাত্র কয়েকটা দিন। চারপাশে যখন ধীরে ধীরে উৎসবের আবহ তৈরি হচ্ছে, তখনই দুর্গোৎসবের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখল কালীটিলা, ভট্টপুকুরের শান্তি সংঘ।শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ক্লাবের খুঁটি পূজা। এই খুঁটি পূজার মাধ্যমেই এবারের দুর্গাপুজোর প্রস্তুতির শুভ সূচনা করা হয়।তবে শুধু উৎসবের আনন্দ নয়, সমাজ ও পরিবেশের প্রতিও দায়বদ্ধতার বার্তা দিতে খুঁটি পূজার পাশাপাশি আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিতরা বৃক্ষরোপণে অংশ নিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন।ক্লাব সূত্রে জানা গেছে, এবছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল সেই আয়োজন। উৎসবের আনন্দের পাশাপাশি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগও নজর কেড়েছে এলাকাবাসীর।
দুর্গাপুজোর প্রস্তুতিতে খুঁটি পূজা, পরিবেশ রক্ষার বার্তাও শান্তি সংঘের
