সেই পার্কের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।মেয়রের সঙ্গে ছিলেন পৌরনিগমের অন্যান্য পদাধিকারীরাও। পরিদর্শনের সময় পার্কের পরিকাঠামো, পরিবেশ এবং নাগরিকদের সুবিধা-অসুবিধার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।নতুন এই পার্ককে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। শিশুদের খেলাধুলা থেকে শুরু করে বয়স্কদের অবসর কাটানোর জন্য জায়গাটি যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে পরিণত হয়, সেদিকেই নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।শহরের কংক্রিটের ভিড়ে এমন সবুজ পরিসর যত্নে থাকুক—এটাই এখন স্থানীয়দের প্রত্যাশা।
শহরের ব্যস্ততার মাঝে মানুষের একটু স্বস্তির জায়গা তৈরি করতেই বটতলা গান্ধীঘাট এলাকায় গড়ে উঠেছে নতুন পার্ক।
