রাস্তা দিয়ে নিজের মতো করে হেঁটে যাচ্ছিলেন এক বয়স্ক মহিলা। হঠাৎ রাধানগর এলাকায় নাম্বারবিহীন মালবোঝাই একটি টমটম ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টমটমটি এবং চালককে আটক করে পূর্ব আগরতলা থানায় নিয়ে যায়।একটি অসতর্ক মুহূর্তেই ফের প্রশ্নের মুখে পড়ল পথচারীদের নিরাপত্তা এবং শহরের রাস্তায় নাম্বারবিহীন যান চলাচল।
রাধানগরে পথচারী বৃদ্ধাকে ধাক্কা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
