প্রতি বছরের মতো এবারও আর কে নগর দ্বিতীয় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে পালিত হলো বিশ্বকর্মা পূজা।তবে এই পূজার আবহে ছিল আলাদা এক তাৎপর্য। দায়িত্ব পালনের সময় যে অস্ত্র TSR জওয়ানদের নিত্যসঙ্গী, বিশ্বকর্মা পূজার পাশাপাশি সেই অস্ত্রগুলোকেই ভক্তিভরে পুজো করা হয়।ক্যাম্পজুড়ে ছিল উৎসবের পরিবেশ। নিয়মিত দায়িত্ব ও কর্তব্যের ব্যস্ততার মাঝেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবতার কাছে প্রার্থনা করেন জওয়ানরা।তাদের কাছে এই অস্ত্র শুধু দায়িত্ব পালনের সরঞ্জাম নয়—নিরাপত্তা ও কর্তব্যের প্রতীকও। তাই বিশ্বকর্মা পূজার সঙ্গে অস্ত্র পূজার এই আয়োজন পেয়েছে বিশেষ গুরুত্ব।
সারাবছর হাতে থাকে দায়িত্বের অস্ত্র, আর সেই অস্ত্রই বিশ্বকর্মা পূজার দিনে হয়ে ওঠে আরাধনার অংশ।
