Headlines

প্রতিবেশী যুবককে মারধরে হাত ভাঙার অভিযোগ, কাঠগড়ায় বামুটিয়া মণ্ডল সভাপতির ভাই!

প্রতিবেশী এক যুবককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসের ভাই শঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ঘটনার পর বামুটিয়া ফাঁড়িতে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি অভিযোগের রিসিভ কপিও দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত যুবক ও…

Read Full News

চাকরির আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের আন্দোলন ঘিরে অবশেষে উত্তেজনা ছড়াল।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করে। এরপর আন্দোলনকারীদের গ্রেফতার করে গাড়িতে তুলে এ.ডি. নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। চাকরির দাবিতে পথে নামা যুবক-যুবতীদের চোখে তখনও ছিল নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর দ্রুত নিয়োগের প্রত্যাশা।

Read Full News

উৎসবের আগে সরকারি কর্মীদের মুখে স্বস্তি, বাড়ল অগ্রিম ও অনুদান

আগরতলা: দুর্গাপূজার আনন্দের আগে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে বাড়তি খরচের কথা মাথায় রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য উৎসব অগ্রিম ও উৎসব অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।ঘোষণা অনুযায়ী, গ্রুপ-সি ও গ্রুপ-ডি-সহ বিভিন্ন শ্রেণির সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম পাবেন। পাশাপাশি…

Read Full News

এক বছর ধরে ছেলের অপেক্ষায় মা, কেরালা থেকে আর ফেরেনি কমলপুরের যুবক

এক বছর পেরিয়ে গেলেও কেরালায় কাজে যাওয়া ছেলের কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে কমলপুরের এক অসহায় মায়ের। প্রতিদিনই যেন একই অপেক্ষা—হয়তো কোনও এক মুহূর্তে ফোন আসবে, কিংবা দরজায় দাঁড়াবে ছেলে। কিন্তু সেই অপেক্ষার আজও শেষ হয়নি।পরিবারের দাবি, কাজের সন্ধানে কেরালার একটি প্লাইউড কোম্পানিতে গিয়েছিলেন ওই যুবক। সেখানে যাওয়ার পর কিছুদিন পরিবারের…

Read Full News

ধনুক-বাণ হাতে স্বপ্নের উড়ান, ছোটদের উৎসাহ দিতে আর্চারি ক্যাম্পে দীপা কর্মকার

আগরতলার ভগৎ সিং যুব আবাসে ধনুক-বাণ হাতে নিজেদের স্বপ্নকে আরও একটু কাছে টানার সুযোগ পেল খুদে খেলোয়াড়রা। ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্পে শিশু ও তরুণ খেলোয়াড়দের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।শুধু আর্চারির প্রাথমিক কৌশল শেখানো নয়, আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করাই এই প্রশিক্ষণ…

Read Full News

মেয়ের অপেক্ষায় অসহায় বাবা, থানায় অভিযোগের পরও মেলেনি ১৫ বছরের নাবালিকার সন্ধান

নিখোঁজ ১৫ বছরের মেয়ে। থানায় অভিযোগ জানিয়েও এখনও সন্ধান মেলেনি। মেয়েকে খুঁজে পাওয়ার আশ্বাসে কাঞ্চনপুর থেকে আগরতলা ছুটে এসেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে বাবাকে—এমনই অভিযোগ এক অসহায় পিতার। মেয়ের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবিতে শেষ পর্যন্ত সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন তিনি।কাঞ্চনপুরের বাসিন্দা ওই বাবার দাবি, তাঁর ১৫ বছরের মেয়ে নিখোঁজ হওয়ার পর প্রথমে তিনি…

Read Full News

উৎসবের মরসুমে নতুন সাজে স্বর্ণকমল, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

আগরতলা: দুর্গাপূজার আনন্দকে আরও বিশেষ করে তুলতে নতুন সাজে প্রস্তুত স্বর্ণকমল জুয়েলার্স। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের শারদর্গ ও দীপাবলি উৎসবের বিশেষ অফার।আগামী ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে শারদর্গ অফার। এরপর ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত থাকবে দীপাবলি অফার। উৎসবের…

Read Full News

নাবালিকার পাশে সংগঠনগুলি, তেলিয়ামুড়ায় ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তেলিয়ামুড়ার মাইগঙ্গা পঞ্চায়েতের ডি.এম. কলোনি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে ঘটনাটি ঘটে।ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পরে তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়।ঘটনার খবর…

Read Full News

ব্যাংক কর্মীদের বিক্ষোভ, ২৮–৩০ সেপ্টেম্বর বন্ধ থাকবে সরকারি ব্যাংক

বিশালগড়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথে নামলেন সরকারি ব্যাংকের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন ব্যাংক কর্মীরা।বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও প্রত্যাশিত সমাধান মেলেনি। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের সামনে জড়ো হয়ে নিজেদের দাবি তুলে ধরেন কর্মীরা।কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে,…

Read Full News

পিস্তলের পর এবার ইয়াবা! ধনপুরে গেদু-সহ দু’জন বিএসএফের হাতে আটক

পিস্তলের পর এবার ইয়াবা ট্যাবলেট—ফের নেশা কারবারের অভিযোগে বিএসএফের হাতে আটক ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু। তাঁর সঙ্গে আটক করা হয়েছে সহযোগী হিসেবে পরিচিত ইয়াসিন মিয়াকেও।স্থানীয় সূত্রের দাবি, চিরঞ্জিত শীল ওরফে গেদু ধনপুর মণ্ডল সভাপতি বিপুল মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ, গত বছরও গেদুর বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছিল বিএসএফ। সেই সময় রাজনৈতিক…

Read Full News