Headlines

হঠাৎ করেই নিখোঁজ গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের কর্মী জীবন চৌধুরী। তাঁর নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ ও রহস্য।

পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জঙ্গল থেকে শুরু করে ডুম্বুর জলাশয়—সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।এরই মধ্যে উদ্ধার হয়েছে জীবনের স্কুটি, জুতো এবং মোবাইল ফোন। কিন্তু মানুষটি কোথায়, কীভাবে নিখোঁজ হলেন—তার উত্তর এখনও অধরা।জীবন চৌধুরীকে খুঁজে পেতে তল্লাশি অব্যাহত রয়েছে। স্বজনদের একটাই অপেক্ষা—যে কোনও মূল্যে যেন জীবনের সন্ধান মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *