Headlines

১১ দফা দাবিতে আগরতলায় বাম গণসংগঠনগুলির জেল ভরো আন্দোলন

শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিকে সামনে রেখে সোমবার, ১০ আগস্ট রাজ্যজুড়ে জেল ভরো আন্দোলনে সামিল হল বামপন্থী গণসংগঠনগুলি। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরাতেও এই আন্দোলনের আয়োজন করা হয়।সি আই টি ইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে…

Read Full News

নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার, কসমোপলিটন ক্লাবের উদ্যোগে স্বচ্ছতা অভিযান

নিজেদের এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এবার উদ্যোগী হলেন কসমোপলিটন ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে এলাকাজুড়ে আয়োজন করা হয় বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচি।এই কর্মসূচিতে ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে রাস্তা ও আশপাশের বিভিন্ন জায়গা পরিষ্কার করেন। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এলাকার বাসিন্দাদের মধ্যেও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।ক্লাব সদস্যদের বক্তব্য, পরিচ্ছন্ন এলাকা…

Read Full News

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার সীমান্তবর্তী ১৮৪৫/৬৩-এস পিলারের কাছাকাছি কয়েকজন যুবকের গতিবিধি নজরে আসে। তাঁদের…

Read Full News

শ্মশানের উন্নয়নের অর্থ নিয়ে প্রশ্ন, নেতার বাড়িতে নির্মাণকাজের অভিযোগ বিশ্রামগঞ্জে

বিশ্রামগঞ্জে শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শ্মশানের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ অর্থের একটি অংশ দিয়ে এক নেতার বাড়িতে নির্মাণকাজ করা হয়েছে।স্থানীয়দের দাবি, শ্মশানের মতো গুরুত্বপূর্ণ জনস্বার্থের জায়গার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা প্রকাশ্যে আনা প্রয়োজন। অভিযোগের সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা…

Read Full News

মাটির নিচে চার ড্রামে গাঁজা! মনাইপাথরে পিআর বাড়ি থানার অভিযানে গ্রেফতার বাবা-ছেলে

গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের দাবি করেছে পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার ওসি রতন রবি দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম থেকে শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া…

Read Full News

চড়িলামের কালিটিলায় আচমকা তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী; পুলিশি হেফাজতে এক ব্যক্তি

রবিবার চড়িলামের কালিটিলা এলাকায় আচমকা এক ব্যক্তির তাণ্ডবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই ব্যক্তি এলাকার একাধিক বাড়িতে গিয়ে অস্বাভাবিক আচরণ ও তাণ্ডব শুরু করেন। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।পরে এলাকার কয়েকজন যুবক সাহস করে ঘটনাস্থলে এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ…

Read Full News

প্রথম মহিলা বিধায়িকাকে শেষ শ্রদ্ধা, বিধানসভা প্রাঙ্গণে নেমে এল শোকের ছায়া

আগরতলা, ৮ আগস্ট: রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন ত্রিপুরার প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরে।১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌরী ভট্টাচার্য। রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা ত্রিপুরার ইতিহাসে…

Read Full News

ভবিষ্যৎ গড়ার স্কুলেই মাটিতে বসে ক্লাস! ১১ পড়ুয়ার জন্যও নেই ন্যূনতম পরিকাঠামো

জম্পুইজলা, ৮ আগস্ট: স্কুল মানেই শিশুদের স্বপ্ন দেখার জায়গা। কিন্তু সেই স্কুলেই যদি ক্লাসরুমের অভাবে মাটিতে বসে পড়াশোনা করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে পরিকাঠামো নিয়ে। এমনই এক চিত্র দেখা যাচ্ছে জম্পুইজলা সাব-ডিভিশনের শিবঠাকুরপাড়া জে বি স্কুলে।বর্তমানে এই স্কুলে পড়ুয়া মাত্র ১১ জন। তাঁদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন চারজন শিক্ষক। সংখ্যাটা কম হলেও সমস্যার যেন শেষ নেই।…

Read Full News

গৌরী ভট্টাচার্যকে স্মরণে, রক্তদানের মানবিক উদ্যোগ AILU-এর

আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে যখন রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ, ঠিক সেই সময় মানবিক বার্তা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)।আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক…

Read Full News

রাতের সড়কে ভয়াবহ ধাক্কা, দুমড়ে-মুচড়ে যাওয়া টমটমে আটকে ১৮ বছরের দীপ্তনু

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: রাতের অন্ধকারে আচমকা বিকট শব্দ। ছুটে এসে দেখা গেল, জাতীয় সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে একটি টমটম। আর সেই গাড়ির ভিতরে আটকে প্রাণের জন্য লড়াই করছেন মাত্র ১৮ বছরের এক যুবক।শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল TR-06A-1976 নম্বরের একটি মহিন্দ্রা টমটম। রাত…

Read Full News