Headlines

মালাবতী চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

সেকেরকোট: সোমবার সকালে মালাবতী চা বাগানের জঙ্গল থেকে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেকেরকোট এলাকায়। রেল ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে গাছের সঙ্গে দেহটি ঝুলতে দেখে স্থানীয়রাই প্রথমে আমতলী থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, মৃত যুবক এই এলাকার…

Read Full News

বিদ্যুতের বাড়তি বিলের প্রতিবাদে বনমালীপুরে CPI(M)-এর বিক্ষোভ

আগরতলা: বিদ্যুতের অস্বাভাবিক বিল ও দাম বৃদ্ধির অভিযোগে এবার রাস্তায় সরব হল CPI(M)। সোমবার সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার বনমালীপুরস্থিত ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, বিদ্যুতের বিল বাড়তে থাকায় সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। অনেক গ্রাহক অস্বাভাবিক হারে বিল পাওয়ার…

Read Full News

পশ্চিম জেলা পাওয়ার লিফটিংয়ে অমরজিৎ দাসের বাজিমাত, ‘স্ট্রং ম্যান’ খেতাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা: শক্তি, সাহস আর আত্মবিশ্বাসের দারুণ প্রদর্শনে জমে উঠল পশ্চিম জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। রবিবার কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে দিনভর চলে এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে ছিল উৎসবের আমেজ।সকালে প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্য…

Read Full News

পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ, সোনামুড়ায় DYFI-এর প্রতিবাদ

সোনামুড়া: জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক আবহ সোনামুড়ায়। ঘটনার প্রতিবাদে সোমবার DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শহরে বের হয় প্রতিবাদ মিছিল।CPI(M) সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে সংগঠনের পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করেন DYFI কর্মী-সমর্থকরা। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি রবীন্দ্রচৌমুহনীতে গিয়ে শেষ হয়।DYFI-এর অভিযোগ, কলমচৌড়া ও…

Read Full News

রাজ্য প্রতিযোগিতার লক্ষ্যে পশ্চিম জেলায় পাওয়ার লিফটিং বাছাই শিবির

আগরতলা: শক্তি, দক্ষতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে রবিবার দশরথ দেব ভবনে জড়ো হলেন পশ্চিম জেলার একঝাঁক পাওয়ার লিফটার। আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় জেলার হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিভা খুঁজতেই আয়োজন করা হয় পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা ও নির্বাচন শিবিরের।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা নিজেদের সেরাটা তুলে ধরতে অংশ নেন এই শিবিরে। তাঁদের…

Read Full News

রক্তদান শিবির ও পতাকা উত্তোলনে বাধার অভিযোগ, প্রতিবাদে বাম ছাত্র-যুবদের মিছিল

আগরতলা: রক্তদান শিবিরে বাধা এবং জাতীয় পতাকা উত্তোলনেও প্রতিবন্ধকতার অভিযোগকে কেন্দ্র করে সরব হলো বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দে-র বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরে দুষ্কৃতীদের বাধা এবং সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।ছাত্র যুব ভবন থেকে শুরু হওয়া মিছিলে সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন…

Read Full News

রাস্তা তৈরির কাজ থমকে, সিমনায় দুর্ভোগে গ্রামবাসী—দ্রুত কাজ শেষের দাবি

সিমনা: রাস্তা হবে, বদলাবে যাতায়াতের ছবি—এই আশাতেই ছিলেন সিমনা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তা এখনও পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। ফলে প্রতিদিনের যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।সিমনা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে সমু দেবের বাড়ির সামনে থেকে কাটাছড়ার সিসি রোড পর্যন্ত নতুন এই রাস্তা নির্মাণের কাজ…

Read Full News

এক্কা পার্কে দেশাত্মবোধের সুর, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে অসম রাইফেলসের মিলন

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসের আবহে আগরতলার এক্কা পার্কের শহিদ স্মৃতিসৌধে অন্যরকম এক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন শহরবাসী। প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্য নিয়ে অসম রাইফেলসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ আউটরিচ কর্মসূচি।অনুষ্ঠানে অসম রাইফেলস ব্যান্ডের সঙ্গে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক সুরে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। স্থানীয় শিল্পীদের…

Read Full News

স্বাধীনতা দিবসের আগে লঙ্কামুড়া সীমান্তে কড়া নজরদারি, সতর্ক বিএসএফ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগরতলার লঙ্কামুড়া সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ পরিবেশ বজায় রাখার…

Read Full News

গর্তে ভরা রাজনগর-পিত্রা সড়ক, বর্ষায় দুর্ভোগ চরমে

বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা নামতেই রাস্তার বিভিন্ন অংশ কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী ও অটোরিকশা চালকরা।স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে প্রায়ই অটোরিকশা দুর্ঘটনার মুখে পড়ছে। প্রায় দুই বছর আগে এই সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল বলেও…

Read Full News