তিরঙ্গার আবেগে কৈলাশহর, নতুন প্রজন্মকে দেশপ্রেমের বার্তা মন্ত্রী টিঙ্কু রায়ের
স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার তিরঙ্গার আবেগে মাতল কৈলাশহর। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন বয়সের মানুষ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিভিন্ন দপ্তরের কর্মী, শিক্ষক-শিক্ষিকা…
