সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন পোস্টের অভিযোগকে কেন্দ্র করে এবার পুলিশের দ্বারস্থ হলো ডিওয়াইএফআই। সোমবার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে এ ধরনের পোস্টের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানায় সংগঠনটি।ডিওয়াইএফআই-এর অভিযোগ, সামাজিক মাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও অশালীন বিষয় ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের।এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নজরদারি আরও জোরদার করা, আপত্তিকর পোস্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।ডেপুটেশন চলাকালীন সংগঠনের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবিগুলি তুলে ধরেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান।
সামাজিক মাধ্যমে অশালীন পোস্ট বন্ধের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ DYFI
