Headlines

চিনি বাগান নাকায় ফের বড়সড় ফেনসিডিল উদ্ধার, আটক নেশা কারবারি

উনকোটি জেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের ডেপুটেশনের পর পরপর অভিযানে সাফল্য পাচ্ছে পুলিশ। কুমারঘাটে প্রায় ৪০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই কৈলাশহরের চিনি বাগান নাকা পয়েন্টে ধরা পড়ল প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ ফেনসিডিল।পুলিশ সূত্রে জানা গেছে, নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনায় কৈলাশহরের শ্রীনাথপুর এলাকার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।তবে পুলিশের এই অভিযানে নেশাসামগ্রী আটক হলেও এলাকায় পুরোপুরি স্বস্তি ফিরছে না বলে স্থানীয়দের একাংশের দাবি। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একই রাস্তা ব্যবহার করে ফেনসিডিল, ড্রাগস, বার্মিজ সিগারেটসহ বিভিন্ন নেশাসামগ্রী পাচারের অভিযোগ রয়েছে।স্থানীয়দের আরও দাবি, নিয়মিত ও ধারাবাহিক নজরদারি না থাকলে একটি-দুটি অভিযান দিয়ে এই চক্রের কার্যকলাপ বন্ধ করা কঠিন। একইসঙ্গে নেশা কারবারে কারা জড়িত এবং এর পেছনে কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবিও উঠেছে।তবে স্থানীয় সূত্রে ওঠা রাজনৈতিক মদতের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে চিনি বাগান নাকা পয়েন্টে এই আটকের পর তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *