বিপদের দিনে পাশে দাঁড়ানোই মানবিকতা, ‘রাহবীর’দের হাতে ২৫ হাজার টাকা ও শংসাপত্র
দুর্ঘটনা কখনও বলে আসে না। আর সেই দুর্ঘটনার মুহূর্তে নিজের ব্যস্ততা কিংবা ভয়কে দূরে সরিয়ে আহত মানুষের পাশে দাঁড়ানোই হয়ে ওঠে প্রকৃত মানবিকতার পরিচয়। এমনই সাহসী ও মানবিক মানুষদের সম্মান জানাল পরিবহন দপ্তর।বুধবার সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘রাহবীর’ বা ‘গুড…
